পথটা নেই যে থেমে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

জীবনটা স্বপ্নময় কল্পের প্রীতি
আশার পাঠশালা গল্পের স্মৃতি,
পদে পদে এঁকে চলে পথ নিরবধি
সীমানার শুরু থেকে শেষ অবধি।

আছে শত জয়, আর পরাজয়
সুখ আর দুঃখের কত যে বিষয়,
তবুও তো চলছে চলারই মতো
যেমনটা ঘটে গেছে ইতিহাসে যত।

কিছু কথা ভুলে যায় কিছু মনে রয়
আকাশের নীলিমা সবই লিখে যায়,
সাক্ষী বাতাসের শত শত ধ্বনি
মেধার বিকাশে তারা কতইনা ধনী।

কাগজে কলমে ডায়রীর গীতি
মানুষ জমায় তার যত শত স্মৃতি,
আগলে রাখে তা কতোটা জানি
জীবনের সব ভুল লিখা সঞ্জীবনী।

পথটা তবুও নেই যে থেমে
চলছে চূড়া থেকে সমতলে নেমে,
যাচ্ছে গভীর থেকে গভীর জলে
গড়তে প্রাসাদ যেন সাগরের তলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।