বেহিসাবি তুমি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
বড় বেহিসাবি তুমি
একলা আমায় করে যাও,
বড় একরোখা তুমি
কষ্ট আমায় দিয়ে যাও।
মেঘলা দিনে ভিজ
বৃষ্টির সাথে খুব নাচ,
আমায় দেখলে সাজো
আমায় ছাড়াই যেন বাঁচ।
ভুলটা কি ছিল
একাই কেঁদে যাও,
কি এমন দোষ ছিল
একাই অভিমান করে যাও।
কথা বলেই লুকোও
আড়ালেই রয়ে যাও,
ব্যথা দিয়েও কাঁদো
ভুলে যেতেও শুধাও।
নিষ্ঠুর কিনা জানিনা
মন যে আমার মানেনা,
দূরত্ব বাড়লেই অচেনা
এসব আমি বুঝিনা।
আমি নাছোড়বান্দা জানো
সাধতে পারি খুব ভালো,
অনুভূতি দিয়েও বুঝাবো
ঘনমাত্রা আবেগে কতো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।