ঘৃণা হয়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ভালোবাসাটা দেহের দামে
মনটা তাই খেলার ছলে,
সুখটা যেন অল্পে জমে
সমাপ্তি যার চোখের জলে।

লজ্জার ভেজাল ভালোবাসা
পাপের আখরে স্বপ্ন বুনা,
রাতের মাঝেই নিঃস্ব আসা
সকাল হলেই নষ্টের হানা।

পূর্ণ এ দেহ রক্তের দাহে
ভেজায় শীতলে পন্য বাহারে,
শূন্য খাঁচার এ আবেগ চাহে
চাতকের মতো খুঁজে আহারে!

ঘৃণা হয় পরজীবীর আচারে
থুতু মারি তাদের শরীরে,
ছি ছি বলি দৃঢ় স্বরে
চাই বিচার খোদার দরবারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।