ব্যথার ভাষা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
বর্ষা আমার চোখে
নামছে দেখ হর হর,
তোমার শোকে দেখ
কাঁদছি আমি ঝর ঝর।
বান এসেছে নদী ছাপিয়ে
ভাসিয়ে আমার বাড়ি,
ছোট্ট নাউয়ে বসে ভাবি
দিব কখন পাড়ি।
ভয় যে আজ খেলাচ্ছলে
মরণ নিয়ে আসে,
কোন দিকেতে কোন ভরসা
জীবন তবে ভাসে।
আধার ঘন মেঘের মেলা
কালো মনের সীমারেখা,
ঝাপসা চোখে ক্ষীণ আশা
হারায় সকল ব্যথার ভাষা।
অদূরে এক কূল ছিল
বানের জলে তাও গেল,
এখন আমি কিযে করি
মরনটাকেই আপন ভাবি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।