বার্তা ঈদের
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

বাঁকা চাঁদ ঐ যে দেখ;
রঙিন আকাশে জ্বলছে,
মিনমিনিয়ে গাইছে দেখ;
কেমন যেন সাজছে।

ঐ আকাশের বুড়ি ;
তুই করতে পারিস ঢং,
বলনা কিসের ঘুড়ি;
তুই উড়ালি রংবেরং।

তোর ফোকলা দাতে হাসি;
দেখলাম কিসের সুখে,
পানের পিকে এইতো খুশি;
তুই মাখছিস আমার মুখে।

লাল আর সাদা মেঘ;
বলছে কিযে তোকে,
কথা শুনিস না কেন,
তাই পাগল বলি তোকে।

এই হলো তোর সময়;
বার্তা ঈদের দিতে,
কিযে করি এ অবেলায়
ইচ্ছে উড়াল দিতে।

রাতটা না হয় কাটুক;
দেখাব মজা অটুঁট,
সকাল হলেই রটুক
খুশির বাজনা বাজুক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।