স্তব্ধ জীবন
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

স্তব্ধ সংকিত এ জীবন
বারবার হারিয়ে যায়,
একা থেকে একাকীত্বে
গভীর কোন এক মোহনায়।
সজ্জিত সম্পর্ক হারায়
গল্পের মানুষও হারায়,
নিরবতা কোলাহল হারায়
জীবিত কেউ মৃত্যু হারায়।

অবিশ্বাসটা ঢেকে দেয় সব
ব্যর্থতা তাই আসে যায়,
বিশ্বাসের স্থান হারায়
নিষ্ঠুরতায় কারও আর্তনাদ।

কষ্টের উপর কষ্ট জড়ায়
অশান্ত মনে অবেলায়,
শূণ্যতাই সঙ্গ করে
জীবন যতই বিষাদ হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।