ভালোবেস
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ভালোবেস আমার অগোছালো চুল
মুখভর্তি খোঁচা খোঁচা দাড়িকে,
ভালোবেস আমার কুচকানো শার্ট
প্যান্টের ভাঁজে জমানো ধূলোকে।

ভালোবেস আমার এলোমেলো চলা
চুলের মাঝে লুকোনো ভুতকে,
ভালোবেস আমার অনিয়মিত গোসল
ঘামের দুর্গন্ধে অতিষ্ঠ সময়কে।

ভালোবেস আমার অযথা দেরী করা
মাফ চাওয়া ভুলের মাশুলে,
ভালোবেস আমার নিরব অভিমান
রাগ করে আবার ফিরে আসাকে।

ভালোবেস আমার ভয়ের কারণগুলো
তোমার শাসনে ঠিক হয়ে চলাকে,
ভালোবেস আমার চিৎকার চেচামেচি
তোমার কাছে শান্ত লক্ষী ছেলেটিকে।

ভালোবেস আমার মিথ্যা অভিনয়
কান ধরে দাড়িয়ে থাকাকে,
ভালোবেস আমার হঠাৎ হাত ধরা
ভালোবাসি বারবার বলাকে।

ভালোবেস আমার গোলাপ ফুলটিকে
অল্প টাকার ছোট্ট উপহারকে,
ভালোবেস আমার অনেক কষ্ট করা
দেখা করতে অনেক দূর যাওয়াকে।

কেবল ভালোবেস আমার সকল দোষ
নয় তবে আমার গুনগুলোকে,
ভালোবেস আমার অস্তিত্বের অনুভূতি
দিব্যি দেওয়া পাশে থাকার প্রত্যয়কে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।