কথার রাঁখি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
খুব নিষ্ঠুর তুমি
চোখেতে শিকল আঁক,
খুব বেহিসাবি তুমি
মনেতে কষ্ট আঁক।
কি এমন দোষ করেছি
একা করে যাও আমায়,
কি এমন পাপ করেছি
ঘৃণা করে যাও আমায়।
একাকী স্বপ্ন বেঁধে চল
তাতেই বিভোর সারাদিন,
একাকী গল্প লিখে চল
তাতেই খুশি আমরন।
ভাবনা আমায় নিয়ে
কি হবে তাই বা বলে,
ঘুর না আমায় নিয়ে
রঙিন শহর যায় যে চলে।
বুঝনা আমার আমি
রাখোনা কথার রাঁখি,
কেন তবে অচিন তুমি
খোলনা এই বন্ধ আঁখি।
আমি যে পরদেশী নই
তোমারই নিরব সাথী,
আমি যে দূরের নই
তোমারই সমান ব্যথি।
যেওনা তাই যে বলি
কাছে এসে মেল আঁখি,
একসাথেই চলনা বলি
হবোই আমরা সুখে সুখী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।