মেঘ কন্যা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

স্বপ্ন সাজাও চোখের নীলিমায়
গল্প বাঁধ মনের আঙিনায়,
আমার চোখেতে নীল জোছনায়
বেঁধেছ আমায় কোন সে মায়ায়।

চোখের ভাষা বুঝ কি
মনের ছবি দেখ কি,
বুঝলে তবে এতটা কি
ব্যথা দিয়েও বলছো কি?

হারাও কেন অদেখা তুমি
সীমানা ছাপিয়ে নতুন ভূমি,
মেঘের সাথে আড়ি দিয়ে
ফিরবে না তাই বৃষ্টি হয়ে।

কি এমন দোষ যে ছিল
আশাহীন জীবন বিভোর হলো,
পথটাই ডুবলো চোখের জলে
হারালো ঠিকানা নিজের ভুলে।

ঘরকে ফিরে হবেটা কি
তোমার স্মৃতি ভুলবো কি,
আছতো জড়িয়ে প্রতিটি কোনে
আছ তুমি হৃদয়ে স্বপ্ন বুনে।

তোমার মেঘেতে সন্ধি কর
ফিরে এসে আমায় বন্দী কর,
তোমার প্রেমেতে যুদ্ধ কর
আমায় তাতেই বিদ্ধ কর।

অপেক্ষায় আছি থাকবো বলে
তুমি শুধুই আসবে বলে,
মাথায় হাত রেখে দিব্যি দিবে
আমায় সাথে করে নিয়ে যাবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।