বন্ধুত্বের আহবান
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

একলা ঘরে পড়ে আছে
বন্ধু আমার দুঃখী,
মনের মাঝে কষ্ট চেপে
বলে আমায় সুখী।

নিরবেতে কাঁদে সে যে
চোখের জলে ভাসে,
চোখ মুছেই হাসে সে যে
বসে আমার পাশে।

কখনও আমায় ছুয়ে দেখে
ঠিক কি আছি আমি,
যেমন ছিলাম কদিন আগে
বন্ধু হয়ে সাথে।

ওরে ঐ দুঃখবিলাস
এতো লুকোস কেন তুই,
দুঃখগুলো চাপিয়ে রাখিস
দেখাস ভালোই আছিস তুই!

মনে কি আছে সেইদিন
স্কুলেতে যেতাম আমরা,
মনে কি আছে ঐদিন
চলতি পথেই হারাতাম আমরা।

আজও কথা হয় মোদের
হয় পথ চলা একসাথেই,
শুধু হয়না সেই পূর্বের
নির্বোধের মতো আচরণ।

হয়তো বলিস গুরুকথা
মনের সারমর্ম আর সারাংশ,
বাকি থাকে ভাবসম্প্রসারণ
যাতে গেথেছিস হৃদয় যথা।

আমি না হয় ভুল
তুই যে ঠিক আছিস,
কেন তবে দুরত্ব বাড়াস
ধীরে ধীরে বহুদূর পথে।

দুঃখ পাবনা আমি
বলনা তোর কষ্টটুকু,
একাকীত্বে কেনই ডুবিস
এই বন্ধু আমায় ভাবলে।

একটা উপদেশ দেব তোকে
বন্ধু আমায় ভাবিস,
জীবন মরন পরপারেও
মনে রাখিস ঐ এটুকুই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।