অপেক্ষায় আছি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

চঞ্চলা এ মন চাইছে উষ্ণায়ন
শিহরণ দেহে ভাসছে সারাক্ষণ,
হৃদয় রণে মৃদু মৃদু কম্পন
বৃষ্টির বরণে সাজছে অনুরণন।

নিঃশব্দে অশ্রু পতন ঝড়োল্লাসে
মনেতে আধার তাই বারবার আসে,
আমি নিশ্চুপ নিথর দেহে অনাহারি
বেঁচে থেকেও মরি আর বারবার ফিরি।

আমার হাসিমাখা মুখটা লাজুক
দেখলে মনে হবে সুখী অনেক,
অন্তরালে লুকিয়ে থাকা ব্যাধি
হয়তো তাই পুড়ছে আমায় নিরবধি।

আজ কিছু চাইনা আমি আর
কেবলই চাই আশ্রয় শূন্য বুকের,
আমি পূর্ণ করে দিব প্রতিটি পরশে
তবে বাস্তবে নয় অস্তিত্বের সরসে।

একটা চোখ চাই মায়াময় নিখুঁত
হাসির অমায়িকে ডুবতে চাই নিজুত,
কেশ চাই ঢেউ খেলা নদীর
আছড়ে পড়বে অধরে অজস্রবার।

অপেক্ষায় আছি হাতের পরশের
ঝুম বৃষ্টিতে ছুটে যেতে নিরন্তর,
হারানোর শেষেও আরও হারাবো
গুটিয়ে থেকে তোমার পাশেই লুকাবো।

আসবে কি তুমি বৃষ্টির অজুহাতে
সুখের রঙিন স্বপ্নে মন জুড়াতে,
ভরিয়ে দিতে প্রশান্তি হৃদয়স্পর্শী
অস্তিত্বের শুদ্ধতায় আনতে উর্বশী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।