প্রাণ হারালে হারাক
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
অচিনপুরে বসে আছি
ব্যর্থ নদীর তীরে,
নৌকা আমার ডুব দিয়েছে
কল্প প্রেমের ভীড়ে।
কাঁদে আকাশ পর্বতমালা
ঝরনায় তা ঝড়ে পড়া,
মেঘের বুকে বৃষ্টি চলা
মরন জ্বালা করা।
আসেনি ফিরে সে কেন
বাসতে ভালো আমাকে,
একা করে গেল কেন
বাঁচতে দিবে কিনা আমাকে।
এপাড়েতে অনেক ভয়-
বাঘ, ভাল্লুক, সিংহের,
কখন জানি ছিন্ন হয়
সন্ধি প্রাণ আর দেহের।
প্রাণ হারালে হারাক
প্রেমটা থাকুক বেঁচে,
তোমায় তা বুঝিয়ে দিক
আমি আছি তোমার কাছে।
হয়তো সশরীরে নয়
অস্তিত্বের বন্ধনে আসিবো,
স্পর্শে করবো হৃদয়ের জয়
হয়তো তোমাতেই মিশে রবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।