চিঠি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

দাদা আমার চলে গেছে-
না ফেরার দেশে,
দিয়ে গেল স্মৃতি গেঁথে
মনের পুরোটা জুড়ে।

বিধির নিয়ম বড়ই অচেনা
অজানা অনুভূতি দিচ্ছে হানা,
পরপারে যাবে জানি নিশ্চয়ই
এভাবে যাবে ভাবতে বিষাদময়।

খুব তো ছিলে ভালো
হাসিতে ছড়াতে আলো,
কেন তবে এলো কালো
আধারে তোমায় নিয়ে গেল।

ছিলাম পাশেই আমি
শেষ রাতে ছিলে তুমি,
হাত দিয়েছিলে মাথায় আমার
জ্বর নিয়ে যেতে বারবার।

শেষমেষ নিয়ে গেলে
আমার সবটুকু জ্বর,
হলে তবে অসুস্থ একদিনে
দিলে ব্যথা মনে আজীবনে।

ভালোবাসাটা বড্ড অগোছালো
চোখ দিয়ে ঝরে ভালো,
অগোচরে কারও যেন -
অনুপস্থিতি বুঝে গেল।

ইচ্ছে করেনা আর যেতে
তোমার বিছানার পাশে,
খা খা করে মনে কেন
শূন্য লাগে মনেরই কোনে।

যখন তুমি যাচ্ছিলে-
ছোট্ট তোমার মাটির ঘরে,
ভাবছিলাম ফিরেতো আসবে
যাচ্ছতো শুধু বেড়াতে।

একদিন, দুইদিন আর তিনদিন
পাঁচদিনে কুলখানি হলো তোমার,
এবার বুঝলাম ফিরবেনা তুমি
ব্যথাটা যে তাই চিনচিনিয়ে উঠে।

হয়তো কাছেই আছ আমার
বলছ কথা কতইনা,
শুধু দেখছিনা আমি
শুনছিওনা তোমায় এটুকুও।

ভালো থাকবে আশাকরি
বেহেশতের আলো পাবে বুঝি,
কষ্ট নিওনা তুমি তাই
আমরা যে আসছি তোমাতে ঠাই।

হয়তো যাবেনা এ চিঠি
পড়বেনা আমার মনের গীতি,
তবুও আমি লিখে চলি
মনকে বুঝাই পড়ছো তুমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।