অবশেষে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
চলছে সেথায় রক্তের ধারা
চোখের সীমারেখা অল্পতে বাধা,
সাদা আলো এথায় মরা
আধারে শুধু কষ্টেরই খেলা।
হৃদয় বিদীর্ণ জীর্ণ এ দেহে
শূন্যতা ঘিরেছে পাওয়ার চারিপাশে,
ব্যকুল মনে আর্তনাদ জমা করে
আহাজারি কানে শুধুই বেজে উঠে।
রিক্তের এ কেমন খেলা
রক্ত ঝরাবে অনুভবে অনায়াসে,
দেখবেনা কেউ তাই দুঃখগুলো
বুঝবেনা কেউ তাই অনুভূতিগুলো।
অবশেষে মৃতপ্রায় হৃদয় হলো
চিন্তা ভাবনার জগৎ হারালো,
ব্যথা হলো মহারাজা আনাচকানাচে
বিষাদী ঢেউ তাই জীবন রাঙালো।
অভদ্র রং অভিমানে সাজে
মনের বাগানে অশ্রু তাই কাঁদে,
দিব্যি ভরে যায় কষ্টের বোঝা
যন্ত্রনা চলে তাই সারাদেহে সোজা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।