ভাগ্যের ললাটে চুম্বন
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

বৃষ্টি আমার কান্নায় আসে
মনের অভিমান শুধুই হাসে,
খোলা জানালায় ব্যকুল হৃদে
কোলাহল দেখি ভিন্ন স্বাদে।

টুপটাপ শব্দ দারুণ লাগে
ভুলে যাই যা ঘটেছে আগে,
আধারে হারাই ব্যস্ত নিজে
ডুবে যাই আমি কল্প কাজে।

সবটুকুই আবেগ আমার আছে
ভালোবাসাটা শূন্য কারও কাছে,
পাইনে তাই ঠাই আজও আমি
একাকীত্ব পুড়ছে গভীর অন্তর্যামী।

আমি কূল হারা হয়তো নই
তবুও আশাহীন জীবন বই,
পাতায় রচিত দুঃখ বিষন্নতা
কষ্টের ভারে নুব্জ্য সখ্যতা।

নীল আকাশ আজ অচেনা
পাখির কলতান খুব অজানা,
শুধু নিকষ কালো আধার-
ঘনিয়ে আসে চারিপাশ কল্পনার।

আমি ভাবিনি কখনও এমন
ঘটছে আমার সাথে আজ যেমন,
মেনে নেই ভাগ্যের ললাটে চুম্বন
ভারী হোক দুঃখে আমার ওজন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।