হাসি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
হাসি মাখা মুখটি তোমার
লাগে যে খুব মধুর,
হারিয়ে যাই দূর বহুদূর
তোমার মাঝেই সুদূর।
চুপটি মেরে বসে থাকো
মুচকি হাসিতে কথা আঁকো,
হৃদয় গভীরে স্বপ্ন দেখ
আমায় নিয়ে গল্প লিখ।
কখনও আমি দেখি তোমায়
হাসিতে যখন হারাও আমায়,
ইচ্ছে পরশ করতে তোমায়
রোমন্থনে যেন মনটা জুড়ায়।
তোমার চোখে শুকনো রবি
নিরব পথের সবুজ ছবি,
আমায় তাতেই সঙ্গ কর
ভুলে যেন নাইবা ছাড়।
মন খারাপ হলে হাসি দিও
সামনে বসে খবর নিও,
অশ্রু এলে মুছে দিও
মন পবনে পরশ দিও।
কেশ যে তোমার কালো মেঘ
আমায় তুমি করোনা ত্যাগ,
একাকী হবো তোমায় ছাড়া
কেনইবা করবে সঙ্গ হারা।
দেখেছ আকাশে বৃষ্টির কথা
তোমায় বলছি মনের ব্যথা,
মুছে কি দিবে কষ্ট জমা
সুখ পরশে চাইছি ক্ষমা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।