মেঘ পরী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

মেঘের দেশে বাড়ি তোমার
মেঘ বরণে আঁখি,
স্বপ্ন ভুবন মধুর কর
উড়াও সুখের পাখি।

অভিমান করতে পার
চুপটি মেরে বসে থাক,
আড়াল হলেই কান্না কর
আমায় শুধুই পাশে ডাক।

বৃষ্টি এলে হাসিতে খেল
আমার গায়ে বর্ষা ছোড়,
এলোমেলো চুল খুলে বলো-
কেন এতো পাগল কর।

দূরে গেলে কখনও আমি
কান্না জুড়াও হাতটি ধরে,
উড়ে তখন আস তুমি
দেখা করতে মনের ঘরে।

হাসলে তুমি দারুণ দেখতে
মনটা তখন শুধুই নাচে,
ইচ্ছে করে আগলে রাখতে
তাহলে যে প্রাণটা বাঁচে।

ভয় করোনা হারানোর
আমি যে আছি দেখছোনা,
হেঁটে চল সঙ্গে আমার
হাত কখনও মোর ছেড়োনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।