আমি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আমি অতিসাধারণ নগণ্য
জঘন্যের বিচারে অগণ্য,
বলাবাহুল্য কবিতার জন্য
ছন্দের খুঁজে যাই অরণ্য।
ভাবনার সীমাহীনে কল্পলতা
গড়ে মনে অগাধ গল্পমিতা,
তীব্র আসক্তি ছন্দ আঁকা
হেঁটে চলে কাব্য একটু বাঁকা।
কখনও পথটা একটু চেনা
দিনশেষে কেন সব শুধু অচেনা,
চেতনায় দগ্ধ সময় অজানা
এঁকে চলে মনে ছন্দ কণা।
কেউবা বলে ভালো হয়েছে
কেউবা এড়ায় পচন ধরেছে,
আমার কিছুতেই নেই বিরহ
বিরচন করে যাব এই আগ্রহ।
কেউ ভাবে আমি নারীবিদ্বেষী
তাদের বিপক্ষে লিখে চলেছি,
অথচ সত্য মিথ্যার তলে
ভীড়ছে সব মূর্খের দলে।
কি পুরুষ কিইবা নারী
লিখছি আমি সত্যিকারী,
ভাবিনা কাউকে ছোট্ট আমি
বিভেদ ভাবলে ভুলের স্বামী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।