প্রতিবাদী প্রেমিক।
- তন্ময় শরীফ
বলেছিলে রাত জেগে জেনো না ঘুমোই,
রাত জাগা একদমই ভালো নয়।
আমি কিন্তু এখান প্রতিদিনই রাত জাগি।
ইচ্ছে করেই জাগি, এতে আমার যদি কিছু হয় তো হক, আমার জন্যে আমার বিন্দু পরিমাণ কোন চিন্তে নেই।
নিজেকে নিয়ে নিজে কজনই বা ভাবে বলো? আমিও ভাবচিনা।
আর ভাববোই বা কেনো? আমার তো তোমার বা তোমাদের মতো ওমনও কেউ নেই, যে উল্টা পাল্টা কিছু একটা শরীরে হয়ে গেলে তার বকুনি শুনতে হবে বা আমার জন্যে তার দুঃখ হবে।
যদি এতে অসুখও বাঁধে তবেও তো ফোন করে ঔষধ খেতে বলার মতো বা ঔষধ না খাবার জন্যে রাগ, অভিমান করার মতো ওরকম তো কেউ নেই, তাবে আমাকে কেন অত ভাবতে হবে?
অত নিয়ম মেনেই বা কেনো চলতে হবে?
নিয়ম মেনে তো তারাই চলবে...
যাদের জন্যে কেউ ভাবে, যাদের কষ্টে কেউ কষ্ট পায়, যাদের কেউ আছে, বা থাকে।
অত নিয়ম মেনে চলা আমাকে দিয়ে হবেনা, নিয়ম মানার বয়স এবং ধৈর্য এর কোনটাই যে এখন আর আমার নেই!
আমার তো এখন উপভোগের সময়, ইচ্ছে মতো জীবনকে যাপান করার সময়, এ ঘর ও ঘর সব ঘরে যাওয়া-আসার করার সময়।
নামের পাশেই যদি এখনো দু-একটা নালিশ না থাকে, আমারর জন্যে দু'একজনের চোখের জ্বলই যদি না গড়ায়, তবে আমি কেমন পুরুষ হলাম!
আমাকে দেখলে ছিঃ ছিঃ করবে না? জায়গা দেবে আমায় তাদের চতুর সমাজে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।