তুমি যদি
- মোঃ জিয়াউল হক
তুমি যদি
আমার চোখে স্বপ্ন দেখো
তবেই আমার চোখে তাকিও,
তুমি যদি
আমার হাত ধরেই রাখতে পারো
তবেই আমার হাত ধরো,
তুমি যদি
আমার হাসিতে সুখানুভূতি পাও
তবেই আমার সাথে হাসিও,
তুমি যদি
আমার হৃদয়ের সৌন্দর্য্য উপভোগ করো
তবেই আমার জন্যে গোলাপ আনিও,
তুমি যদি
আমার সাথে পুরো জীবনই কাটাতে চাও
তবেই ঘর থেকে পা বাড়িও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।