সুন্দর জীবন কাটাতে চাই
- মোঃ জিয়াউল হক
কতো কবি কতো সাধক
বলে গিয়েছেন ভাই
মানুষের চেয়ে মহান এবং
বড় পরিচয় এই ভুবনে নাই,
মানুষ সৃষ্টির সেরা জীব
তার মহত্বের যে তুলনা নেই,
সে আপন হাতে গড়েছে ভুবন
বাস করিতে নির্ঝঞ্জাল জীবন,
কিন্তু এখনো কি বেচে আছে এইসব বানী?
যদি থাকে তাহলে ধর্ম পরিচয় জাত পরিচয়
মানুষ কেন মানবতার নিচে রাখে নি?
কেন মৃত্যুর মিছিল দেখতে হয়?
কেন প্রতিশোধের হুংকার শুনতে হয়?
কেন উদ্বাস্তু জীবন দেখতে হয়?
এই সবের জবাব কি পাই?
এখনো আশায় বুক বাধি
মানবতার জয়গানে সুর তুলে
সুখে দুঃখে সুন্দর জীবন কাটাতে চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।