এতেই আমি সুখী
- মোঃ জিয়াউল হক
জানি তোমার কাছে আসার
আর কোনো পথ রাখি নে,
উদাস দুপুরে বাতাসে যখন
তোমার ভালোবাসার শীষ দেয়
তখন আমি লুকাবো কোনখানে?
তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি
এই সাহস পেয়েছি অতীত সম্পর্কের বলে,
ভালোবাসো আর নাই বাসো
বন্ধুত্ব রাখো আর না রাখো
শুধু সময় পেলে খবর নিও
কেমন আছি কি করছি,
আর এতেই আমি সুখী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।