কি ছিলো মনে?
- মোঃ জিয়াউল হক
বিচ্ছেদের পর
বেশ কয়েকবার হয়েছে দেখা,
দুর থেকে হয়েছে দেখা,
তার সেই প্রিয়
গোলাপী রঙ্গের জামাতে
কখনোবা ডালিম রাঙ্গা জামাতে,
তবে কপালে কালোটিপ স্পষ্ট দেখতাম,
মনে মনে ভাবতাম
এই কালোটিপ কি সম্পর্ক দূরে রাখছে?
তবে তাকে দেখতে খুব খুব ভালো লাগতো
যেন জীবনানন্দের বনলতা সেন সেজে থাকতো,
একদিন খুব কাছ থেকে এগুলাম
তার সাথে কথা বলতে,
সে মাথায় আচল তুলে
আমাকে পাশ কেটে চলে গেল,
এই রকম অচেনা গাম্ভীর্য দেখে
আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম,
মনে মনে বললাম
কিছুই কি ছিলো না তোমার সাথে?
কিছু না? একেবারে কিছুই না?
তারপর একযুগ পার
অতঃপর মাঝরাতে তাকে স্মরণ করে ফেইসবুকে স্ট্যাটাস
আর সকালবেলায় দেখি ম্যাসেন্জারে
এতোদিনের অব্যক্ত কথার সুমিষ্ট স্মৃতিকথা,
ব্যস! সবকিছু আগের মতো চলছে,
তাহলে ফেইসবুক স্ট্যাটাস কি যথেষ্ট ছিলো?
নাকি অন্য কিছু ছিলো?
এমন কি ছিলো
যা আমার ভাবনার বাইরে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।