অনুভূতিতে বাস
- মোঃ জিয়াউল হক

এই কেমন কান্না আমার
যখন তুমিও কান্না কর,
এই কেমন চোখাচোখি আমার
যখন তুমি চোখেতে প্রাণ খুলে কথা বলো,
এই কেমন আনন্দ অশ্রু ফোটা আমার
যখন তুমি প্রাণ খুলে হাস,
এই কেমন ভাবনা আমার
যখন তুমি চিন্তামগ্ন থাকো,
এই কেমন প্রাণের ছোয়া
যখন তুমি আমায় ডাকো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।