আমি ব্যর্থ লেখক
- মোঃ জিয়াউল হক
সবাই যাচ্ছে চলতি ট্রেনে
আর আমি যাব পরের ট্রেনে
শুধু একা, শুধু একা।
এইকালে আমি মুসাফির
হন্য হয়ে এদিক সেদিক ঘুরি,
শুধু চেয়ে চেয়ে দেখি
কারন মুখ ফুটে বলতে পারি না
অথচ অন্তরেতে কথার ফুলঝুড়ি,
কলমই আমার শক্তি,
আমার কলম হয়তো
তোমাদেরকে বদলাতে পারবে না
কারন আমি একজন ব্যর্থ লেখক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।