পারা হবে না
- মোঃ জিয়াউল হক
তুমি বিচ্ছেদ চাচ্ছ
বেশ! আমি ও চাচ্ছি,
তবে একটা শর্ত
কোনোদিন দেখা হবে না
জানা হবে না
শুনাও হবে না
একজন আরেকজনকে,
ঠিক একজন মানুষ মারা গেলে
আর সে মানুষটির সাথে দেখা হয় না
কেমন আছে তাও জানা হয় না,
ধর, আজ আমি মরে গেছি
আজ সন্ধ্যায় আমায় কবর দিবে,
হয়তো কিছুটা শোকতাপ করবে,
তবে এটা ঠিক পরক্ষনে ভালো হয়ে যাবে।
পারবে এই শর্ত মানতে?
জানিতো তুমি পারবে না
এই যে তুমি হ হু করে কাদছো,
শুনো সত্যি কথা
আমার ও পারা হবে না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।