সে কি এখনো ভালোবাসে?
- মোঃ জিয়াউল হক

তোমাকে ছেড়ে চলে আসা
ভালোবাসা তোমার জন্যেই রেখে দেয়া,
কতক সুন্দরী উচ্চ শিক্ষিত রমনী এসেছে
আমার মন জয় করতে
তাদের কাউকে আমি ভালোবাসা দিতে পারি নে,
একদিন জোৎস্নার আলো গা মেখে
অদ্ভুদ রোমাঞ্চ অনুভবে হাটছি খোলা মাঠে,
নিজেকে জিজ্ঞেস করলাম
বিচ্ছেদের পর সবাইতো নতুন করে
ভালোবেসে নতুন সঙ্গী বেছে নেয়,
আমি কেন পারি নে?
নাকি তাদের ভালোবাসা মিথ্যে আর অভিনয়?
নাকি তাদের ভালোবাসায় শুধু মুখের সুন্দর সুন্দর বুলি?
শুনেছি প্রেম নাকি বারবার হয়
আর ভালোবাসা একবারই হয়,
তাহলে আমার ধারনা কি মিথ্যে?
আর সত্য হলে তুমিই বা কি করে
নতুন সঙ্গী নিয়ে জীবন পার করছো আনন্দভরে?
মনে মনে প্রশ্ন যখন উদয় হচ্ছে
তখন চাদ মাথার ওপরে এসে
আলোর ঝলমল রেখা বাড়িয়ে দিয়েছে,
আর আমার অভিমানের বেদনা বেড়ে গেল বহুগুনে,
চাদকে বললাম,
আজ তোমার ঠিকানায় চিঠি লিখব
চিঠির সারমর্ম হবে, সে কি এখনো ভালোবাসে?
আজ তোমাকে ছুটি দিলাম,
তুমি তো জানো তোমার আলো
আমি কোনো রাত উপেক্ষা করতে পারি নে,
আগামীকাল ঠিক এই সময়ে হাজির হবো
উত্তর জানতে, সে কি আমায় ভালোবাসে?
চাদ, দিবে উত্তর? দিবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।