পুর্নজন্ম
- মোঃ জিয়াউল হক

আমি একবিন্দু জল
খোদার দেওয়া ধন,
জল হয়ে ভ্রমণ করিলাম বিশ্বসংসারে
প্রথমে গর্তে, গর্ত থকে পুকুরে
পুকুর থেকে খালে, খাল থেকে হাওড়ে
হাওড় থেকে নদীতে, নদী থেকে সাগরে
অবশেষে ঠাই হলো মহাসাগরে
এবার গতি হবে কোনদিকে?
চিন্তিত হবেন না
আমি চলে যাব মহাকাশে
মেঘ হয়ে ভাসব ধরনীর উর্ধ্ব আকাশে,
আবার আমি ধরনীর বুকে ঠাই করে নিব
খোদার দেওয়া ধন এক বিন্দু জল হয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।