রাধিকাদের জীবন
- মোঃ জিয়াউল হক

নাম আমার রাধিকা
বয়স কতো হবে বলতে পারি না
মাতাপিতাহীন ধরনীতে আমি বড় একা,
অবুঝ মেয়ে আমি হলাম চাচীর বোঝা,
চাচী তুলে দিল বড়লোকের ঘরে
আশায় বুক বাধলাম মনে মনে
একটু ভালো খাওন খাওয়া যাবে বটে,
টেলিভিশন দেখা যাবে, সাহেবের গাড়িতে চড়া যাবে,
বেশীদিন অপেক্ষা করতে হলো না আমার স্বপ্নভঙ্গ হতে
যখন একটু ভুলে মাংসপিন্ডে প্রহার চলে,
বুকফাটা আর্তনাদ মানে মালিকের ধমকে আতকিয়ে উঠা,
আমার মতো রাধিকাদের উপর যখন নির্যাতন চলে
পিঠের চামড়া ও যখন রক্তাক্ত করে
তখন পত্রিকাওয়ালাদের টনক নড়ে
সমাজকর্মী ও সচেতন মানুষের মনুষত্ববোধ জেগে উঠে
কিন্তু এই খেলা অল্পকিছুদিন চলে,
আবার আমি হারিয়ে যাই অকূল নদীর মাঝে,
হায়রে ভাগ্য এই আামাদের জীবনের পরিহাস!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।