এই বেশ ভালো
- মোঃ জিয়াউল হক
দেখা দিলে প্রেম জাগালে
বিশ্বাস রেখেছি তোমার প্রাণে,
আগলে রেখেছি ভালোবেসে
দুঃখ দিতে মন না চাহিছে
শুধু তোমাকে ভালোবাসি বলে,
চলে গেলে তুমি হঠাৎ করে
মান অভিমানের দোহাই দিয়ে,
তারপর প্রতারনার ফাদে পড়েছি বহুজনে।
কখনো বন্ধুর কাছে
কখনো অফিসের সহকর্মীর কাছে
কখনোবা কিছু মানুষের কাছে,
আমার একটা দোষ সহজে বিশ্বাসী বলে
লোকে সরল বিশ্বাসকে বোকা বলে,
আমি ভাবলাম জটিল হলে
লোকে আমায় চালাক বুদ্বিমান বলবে?
আচ্ছা জটিল হতে গেলে
মনুষত্বের কিছুটা হলেও বিকিয়ে দিতে হবে,
না না, আমি সহজ সরলই থাকি
আমি আমাকে কাছ থেকে চিনি
এই ভালো, এই বেশ ভালো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।