বিবেক জাগ্রত হয়েছে কি?
- মোঃ জিয়াউল হক
এক জীবনে আর কতো দেখবো
মানুষের জীবন নিয়ে রং তামাশা,
অন্যায় যেখানে রূপ নিয়েছে হুলি খেলায়,
এইসবের মাঝে বিবেক জাগ্রত হয়েছে কি?
দুঃখ দিয়ে মন মন্দির ভাঙ্গা
গরীব মানুষের পেটে লাথি মেরে
নিজের পকেট ভারী করে
দামি গাড়ি হাকিয়ে চলা,
গরীবের বিচার নিভৃতে কাদে
আর দানবদের বিচার হয় প্রহসনে,
এই সব যখন পত্রিকায় পড়ি
ভাবুক মন শঙ্কায় জাগিয়ে তুলে
বিবেক জাগ্রত হয়েছে কি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।