শুধু তোমাকে চাওয়া
- মোঃ জিয়াউল হক

দীর্ঘ জীবন চাওয়া নয়
অমরত্বের আশা নয়
খ্যাতির চূড়ায় আরোহন নয়,
এই ক্ষণিক জীবনে
একটি আশা একটি চাওয়া
শুধু তোমাকে পাওয়া,
তোমার পদধ্বনি শুনতে পাই
তোমার আহবান শুনতে পাই
তোমার আকুতি দেখতে পাই
যখন তোমার প্রেমের পত্রগুলিতে
আমি ডুব দিয়ে যাই,
আমি আগে ছিলাম কাতর,
শুষ্ক মুখে তীর্যক দৃষ্টিতে
এখনো তোমার পানে কাতর,
শুধু তোমাকে চাওয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।