না পাওয়ার মাঝে বসবাস
- মোঃ জিয়াউল হক

পুরনো দিনের কথা
তুমি ভুলতে পারো নি,
আমি ও বা ভুলবো কি করে?
সে যে প্রাণের কথা,
ভালোবাসায় মাখামাখি ছিলাম দুজন,
আমার কাছে মনে হয়
তুমি এখন ঢের ভালোবাসো,
তোমার মতো আমার ইচ্ছা করে
ইস! একটা দিন হাতে হাত ধরে
মাইলের পর মাইল হাটতে পারতাম,
কখনো বৃষ্টিতে, কখনো কড়া রোদে
কখনোবা সুশীতল ছায়ার মাঝে,
জানো, এখনো তোমাকে দেখি
অচেতন ঘুমের মাঝে
স্বপ্নের ইন্দ্রজালে আবদ্ব হয়ে,
কিন্তু পারি না আগের মতো হয়ে যেতে
ঠিক যেমনটি তুমি পারছো না,
থাক না, মেনে নেই আলাদা বসবাস,
পৃথিবী জুড়ে থাকুক স্বপ্নের মাঝে
কেবলই তোমার আমার বসবাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।