প্রিয়তমা তোমার জন্যে
- মোঃ জিয়াউল হক

এই অসময়ে তুমি ফিরবে কি
ফিরবে কি না জানি না,
তবে এই শুধু জানি
তোমাকে আগে চেয়েছিলাম
এখনও তোমাকে চাই,
ঠোটে ঠোটের ব্যারিকেডে
তোমার মাঝে হারিয়ে যাওয়া
তোমার অশ্রুবিন্দু দেখে
শোক সাগরে ডুব দেয়া,
তোমার একটুখানি স্পর্শ অনুভব করলে
নতুন করে বাচার ইচ্ছা জাগে
নতুন করে স্বপ্ন দেখার সাধ জাগে,
তোমার চলে যাওয়াকে জানিয়েছি অভিবাদন
এখনও তুমি আসলে জানাবো অভিবাদন,
স্যালুট জানাবো,
একগুচ্ছ গোলাপ হাতে দিয়ে বলবো
প্রিয়তমা, তোমায় অভিবাদন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।