মনে বড় জোর লাগে
- মোঃ জিয়াউল হক
এই রিপোর্টার সাংবাদিক
কোথায় কে আছো
আমার সাথে শিউলির ছবি উঠিয়ে
তার সাক্ষাৎকার নাও,
সে আমার এলাকার গর্ব
এমন মেয়ে যেন বাংলার প্রতিটি ঘরে জন্মে,
কিছু ছবক দিয়ে মণ্ত্রীমহাশয় কেটে পড়ে।
গায়ের মেম্বার কাছে এসে জিঞ্জেস করে
হেরে শিউলি, তোর বাবা নেই
মা কাজ করে অন্যের সংসারে,
তুই কেমন করে
বিশ্ববিদ্যালয়ে বিএ এমএ প্রথম হইলি?
বুঝলেন মেম্বার সাহেব
নদীতে সাতরিয়ে স্রোতের প্রতিকূলে
এপার থেকে ওপার যেতে
মনে বড় সাহস লাগে,
মনে বড় তেজ লাগে,
মনে বড় জোর লাগে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।