কষ্টের কারন কেবলই আমি
- মোঃ জিয়াউল হক
আমার কষ্টের কারন
সে কেবলই আমি,
নিজেকে পুড়িয়ে চলছি
জ্বলন্ত সিগারেটের মতো,
পুড়ে পুড়ে নিঃশ্বেষ হচ্ছি।
যত রাগ ক্ষোভ অভিমান
ঝড়ে পড়ুক বৃষ্টির মতো
কষ্ট নামক মনের সায়রে,
বাষ্প হয়ে আকাশে
মিশে যাক চোখের অশ্রুবিন্দু,
একটি মানুষ কতো অসহায় হলে
কলম খাতা হাতে নিয়ে
অশ্রু জড়ায় শেষ নিশীথে,
আমার কষ্টের কারন
সে কেবলই আমি,
ঝড়া পাতার মতো
নিঃশব্দে আচড়ে পড়ি
এই ভূধরার মাটিতে,
আমার এই অসহায়ত্বে
কেউ ভাগ নিতে আসে না
মোর ধারে কাছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।