আমার কাছে মনে হয়
- মোঃ জিয়াউল হক

আমার কাছে মনে হয়
তোমার মুখের নিঃসৃত বাণী
সে কেবলই অভিনয়ের,
অন্তরের বাণী অন্তরেতে পুষে
বুঝতে না দেওয়ার ভান কর প্রতিক্ষণে,
তুমি কি বুঝ না
সে আমি বুঝি খুব গভীরভাবে,
তোমার রন্ধ্রে রন্ধ্রে পৌছোতে বাকি নেই,
আমি তোমার সেই অবুঝ বোকা প্রেমিক নই
এখন আমি অনেক বুদ্বিমান শুধু তোমার ক্ষেত্রে,
দূরে থাকলেও তোমার খবর ঢের রাখি,
জানি চাইলে তুমি আসতে পারো না
বিবেক তোমাকে আসতে বাধা দেয়,
জাত কুল সম্মানের ভয়ে
ইজ্জতের ভয়ে শরমের ভয়ে,
আমি ও চাই না তুমি আসো
আরেকজনকে দুঃখ দেওয়ার অধিকার রাখি নে,
তবে আমার কাছে মনে হয়
আগের চেয়ে আমায় এখন
ঢের বেশি ভালোবাসো,
আমাকে বেশি অনুভব করো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।