তোমার সাথে কি তুলনা চলে?
- মোঃ জিয়াউল হক

তুমি বিএ এমএ পাশ
তাও আবার হাই স্কুলের মাস্টারনী
আর আমি একজন ছোট দোকানদার
লেখাপড়ায় তোমার ধারে কাছেও নাই,
তাই তোমার সাথে কি তুলনা চলে?
তোমার বিয়ে হয় নাই
এই আমি ভালো করে জানি,
তোমার আমার বয়সতো এক্কেবারে কাছাকাছি
তাই তোমারে আড়চোখে বারবার দেখি,
কিন্তু তোমারে বলার সাহস নাই
আমি তোমারে বড় ভালোবাসি,
কারন তুমি বিএ এমএ পাশ
তাও আবার হাই স্কুলের মাস্টারনী
তাই তোমার সাথে কি তুলনা চলে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।