কোনো এক সময়
- মোঃ জিয়াউল হক
এই এই কোথায় যাচ্ছ?
দাড়াও তুমি,
কি আশ্চর্য!
এই ভাবে মানুষ অভিমান করে?
দাড়াও, একটু দাড়াও,
প্লিজ, প্লিজ,
এই দেখো হাতজোড় করে মিনতি করছি,
এমনটি আর করবো না,
প্লিজ এবার রাগ থামাও,
কি ব্যাপার? তুমি তো হেটেই চলছো?
কি নাছোড়বান্দারে বাবা!
আহা আমি তো দোষ স্বীকার করেছি,
একটু থামো,
আমার কথা শোনো,
একটু দাড়াও,
দেখো মানুষ কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে,
আমার কথা শোনো,
প্লিজ শোনো,
শোনো!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।