আধারে একলা ঘরে আমি
- মোঃ জিয়াউল হক

আধারে একলা ঘরে
বসে আছি আমি,
চারদিকে কোনো আওয়াজ নেই
ভূতুরে পরিবেশে একলা আমি।

ভাবি কিসের লাগি
মনে এতো বেদনা
নিভৃত জীবন যাপনে আমি,

কিসের লাগি আমার এতো হাহাকার
কিসের লাগি এতো মরা কান্না
নিজের কান্না কেবল নিজে শুনি,

অশ্রুসজল চোখে কান পাতি
মনের গহীনে ভেতর থেকে ভেতরে,
জিজ্ঞেস করি কিসের লাগি
আধারে একলা ঘরে আমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।