শুধু তোর জন্যে
- মোঃ জিয়াউল হক

তোকে দরদ দিয়ে কে ডাকবে
আমি ছাড়া এই পৃথিবীতে,

তোকে নিয়ে কে স্বপ্নে দেখবে
ময়ূরপঙ্খী চড়ে নীল আকাশে উড়তে
সাদা মেঘের মাঝে ডুব দিতে,

তোকে নিয়ে কে মনে রাখবে
তুই কাদলে পাগলপ্রায় হয়ে যেতে
জোৎস্না রাতকে অভিমানী জোৎস্না বলতে,

তোকে নিয়ে কে ভাববে
কেমন আছিস কি করিস জানতে
দেখা না হলে ঘোড়দৌড় দিতে
দিবালোকে তোর চোখে ছবি একে দিতে,

এইসব কেউ করবে না
শুধু তোর জন্যে
আমি ছাড়া এই পৃথিবীতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।