আমার বেলা যে যায়
- মোঃ জিয়াউল হক
আমার বেলা যে যায়
একলা থেকে থেকে,
কখনো রবীন্দ্র সঙ্গীত
কখনোবা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতার পাঠ শুনে,
কখনো একটু আধটু বই পড়ে
কখনোবা কাজে ডুবে থেকে,
সকাল হলে বুঝতে পারি
সময় ফুরিয়ে যাচ্ছে
যতটুকু সময় পেয়েছি এই ধরাতে।
সকাল কানে কানে বলে দিচ্ছে
এই রুটিন মাফিক কাজ আর কতোদিন?
বেলা যাওয়ার সাথে ভেবে মরি
কি দিলুম কি দিলুম অন্তরকে,
অন্তরের চাওয়া পূরণে
বেধেছি প্রাণের সাথে দেহের সখ্যতা।
সময় ফুরিয়ে গেলে
এই সখ্যতা যাবে টুটে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।