তুমি ছিলে আমার
- মোঃ জিয়াউল হক

তুমি ছিলে আমার ত্রিসন্ধ্যা,
সকাল দুপুর বিকেল
তিনবেলা নিয়ম করে একসাথে ঘুরা চাই,
কখনো বৃক্ষের সুশোভিত ছায়াতলে বসে
নিজেদের ক্লান্তি জুড়িয়ে নেয়া
কখনোবা চায়ের দোকানে বসে
রোমান্টিকতায় মেতে উঠা,
কখনো ঝর্ণাধারায় গিয়ে
তোমার কোমল হাতের স্পর্শ পাওয়া
কখনোবা স্টেশনের এক কোনে
মান অভিমানের খেলা করা,
কখনো মাইলের পর মাইল হাটা
পাহাড়ের চূড়ায় বসে খুনসুটি খেলা,
কখনোবা সমুদ্রের নোনা বালিতে
ভালোবাসার পঙ্কতিমালা লেখা।
এইসব কি তোমার মনে আছে?
জানি মনে থাকলে ও মনে জাগাবে না,
তবে এইসব আমার মনে জাগলে
কখনো চাপা দিয়ে রাখতে চাই না,
এইসব স্মৃতিধারার সাথে
নিজেকে ভাসিয়ে নিয়ে যাই,
কিছুটা সময় হলেও তোমার কাছে থেকে যাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।