কখন দিবে ধরা
- মোঃ জিয়াউল হক
আবার কখন দিবে ধরা?
কখন হৃদয়ে প্রাণভোমড়া জেগে উঠবে
শুধু তোমার আগমনে?
ভালোবাসার পুরনো প্রাণ প্রদীপ নিয়ে এসো
হারিয়ে যাবো দুজনে অমর্ত্যর প্রেম বাগানে।
চাইনা জীবনে একাকী, বর্ণহীন
চাইনা জীবনে কোনো মর্মবেদনার সুর,
চাইনা জীবনে আক্ষেপ নিয়ে বেচে থাকা,
চাইনা জীবনে মন আগুনে পোহাতে
তোমাকে না পাওয়ার বেদনা নিয়ে,
চাইনা জীবনে কোনো আড়ম্বরতা
চাইনা জীবনে না চাওয়ার সুখে মেতে থাকা,
আবার কখন দিবে ধরা
চাওয়া সুখ ফিরে দিতে?
পাগল ছেলেটির ভালোবাসার পূর্ণতা দিতে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।