ক্ষণিকের তরে সে এবং আমি
- মোঃ জিয়াউল হক

প্রস্তুতি
ক্লান্ত মন
একটি চুম্বন
ঠোটে ঠোট রেখে
বিষ ঢেলে দেয়ার জন্যে।
কাছে টানলাম মিতুকে,
মিতু বলে উঠলো,
হাত জোড় করি তোমায়
আমি আদতে বাঙ্গালী নারী
সর্বনাশের কোনো চিহ্ন এটো না,
এমন সময় দরজায় কড়া নেড়ে উঠলো,
নিজেকে তখন ভীষণ ভারী মনে হলো
মিতু ও ভয়ে ভীত সম্ভ্রস্ত,
দরজা খুলে দেখে পত্রিকার হকার এসেছে,
হকার চলে গেলো
অপরাধবোধ জেগে উঠলো,
আমার মাঝে
নিষ্পাপ আদতে বাঙ্গালী রমনী মিতুর মাঝে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।