অপেক্ষায় থেকেছি
- মোঃ জিয়াউল হক

এমন অনেক দিন গেছে
তোমার ফোন কলের অপেক্ষায় থেকেছি,
মস্ত বড় আকাশের নিচে দাড়িয়ে
উপরে তাকিয়ে জোড়ে নিঃশ্বাস ফেলেছি
কারন তোমার অপেক্ষায় থেকেছি।
এমন অনেক দিন গেছে
বন্ধুদের মেসে থেকেছি
তাদের মুখ থেকে
যদি তোমার খোজ মেলে।
এমন অনেক দিন গেছে
তোমার বান্ধবীদের সাথে ছলনা করেছি
কি রাত কি বিরাত
শুধু তোমার খোজ দিবে বলে,
আশা ছাড়ি নি,
অপেক্ষার ধৈর্য্যগুণ নাকি অনেক বেশি,
তাই শুধু অপেক্ষায় থেকেছি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-১২-২০১৬ ২২:৩৮ মিঃ

জিয়া ভাই,শুভ কামনা রইলো