ভালো আছো ভালো থেকো
- মোঃ জিয়াউল হক

ভালো আছো ভালো থেকো
এই কামনা মোর চিরকালের জন্যে রইলো,
কষ্ট আমার পাহাড়সম
বিপরীতে সুখ হয়তো তোমার পাহাড়সম,
তারপর ও দূর থেকে একই কামনা
ভালো আছো ভালো থেকো।
তোমার স্মরণে ঝরে পড়ে আমার অশ্রুবিন্দু
তুমি হয়তো ঝরাও অতি সুখে আনন্দ অশ্রু
তারপর ও কায়মনোবাক্যে বলি
ভালো আছো ভালো থেকো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।