ক্ষণিকের স্বপ্নে তুমি
- মোঃ জিয়াউল হক

দূর থেকে দেখা আবছা মুখ
কাছে থেকে দেখি এতো দিন
যার জন্যে অপেক্ষা করেছিলাম সে প্রিয় মুখ।
সে এসেছে নীরবে,
তার মনে জমে থাকা
কষ্টের কথা বলবে সে,
তার চোখ মুখ দেখে
কিছুটা আচ করেছিলাম ও বটে।
আমি বুঝতে পারি তাকে
কারন তার অন্তরের ব্যাথা
মোর অন্তরে ভীষণ লাগে।
তাকে কাছে টানিয়া
মাথায় হাতের পরশ বুলিয়ে বলিলাম
প্রিয় সখী,
বলো তোমার মনোবেদনার কথা
যেন আমি তোমার যন্ত্রনা ভাগ করে নিতে পারি
বাকি জীবনটা ও যেন ছায়া সাথী হয়ে থাকতে পারি।
সে বললো তার সমস্ত দুঃখের কথা
কেননা সুখ নাকি অনেক আগে বিলীন হয়ে গেছে।
সে নিজে কাদলো
আমাকে ও কাদালো,
তারপর সে যেমনি এসেছিলো নীরবে
চলে গেলে ও নীরবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।