মোর সুখের ময়না পাখি
- মোঃ জিয়াউল হক
ময়না পাখি টিয়া পাখি
আদর করে কতই নামে তারে ডাকি,
সে যে বাধনহারা পাখি
শিকল খাচা কিছু মানে না,
সে ছুটে চলে
তার আপন প্রাণের চাওয়াতে,
আবার আমার কাছে ছুটে আসে
যখন মোর ভালোবাসার তাগিদ অনুভব করে,
তার এমনই স্বভাব
নিজের সুখ পূরণ করে নিজের মতো।
পাখিটার সঙ্গ পেতে
মরি আমি মনে মনে
কিন্তু কি করি হায়?
সে যে বাধনহারা
সে যে ছন্নছাড়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।