বিচ্ছিন্ন ভাবনা
- মোঃ জিয়াউল হক

জানি না জীবন সুতোয় কখন টান পড়বে,
মাঝে মাঝে নীরবে ভাবি
যদি জীবন সুতোয় টান পড়ে
কি জবাব দিবো খোদার কাছে?
কারন জীবনের হিসেব নিকাশ করলে
মাইনাস সংখ্যা ছাড়া কিছুতো দেখি নে।
মাঝে মাঝে নীরবে ভাবি
সময় খুবই স্বার্থপর
সে চলে গেলে ফিরে আসে না,
আমার শৈশবকে ফিরে দিবে না,
তার কাজ কেবল
চামড়ায় ভাজ ধরানো
চুল সাদা করানো
আর মৃত্যুর সাথে সখ্যতা গড়ে তোলা।
মাঝে মাঝে নীরবে ভাবি
ভূধরায় আমি যেমনটি আছি
তেমন কি পরবর্তী প্রজন্ম থাকবে?
একই রকম আশা করা ও বোকামি,
যুগের পর যুগ পরিবর্তনকে
মানুষ মেনে নিয়েছে ভাঙ্গা গড়ার মাঝে।
তাই তো জীবন চলছে তার স্বভাবসুলভে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।